রবিউল ইসলাম, বাঘা {রাজশাহী} প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ; শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ধূমপান রোধে কঠোর হওয়ার আহ্বান

শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ধূমপানসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলতাফ হোসেন এবং গীতা পাঠ করেন শিক্ষক আন্না রাণী।

​বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং বিদ্যালয় পরিচালনা কমিটির নবাগত সভাপতি মোশাররফ হোসেন লিটন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, অভিভাবক সদস্য আরসাদ আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিন্নাহ আলী, রুস্তমপুর বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান, রেজাউল করিম এবং সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।

​সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন লিটন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “শিক্ষার্থীদের একটি অংশ নিয়মিত স্কুলে উপস্থিত হয় না এবং অনেকেই শিক্ষকদের নজর এড়িয়ে বিদ্যালয় থেকে বের হয়ে যায়। এছাড়া অষ্টম, নবম ও দশম শ্রেণির কিছু শিক্ষার্থীর ধূমপানে জড়িয়ে পড়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।” তিনি শিক্ষার পরিবেশ রক্ষায় প্রয়োজনে শাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

​সভায় বক্তারা জোর দিয়ে বলেন, শুধু বিদ্যালয় নয়, সন্তানদের নৈতিক চরিত্র গঠন ও পড়ালেখায় মনোযোগী করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। মাদক ও ধূমপান থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষক ও পরিচালনা কমিটিকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সবাই মিলে বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০