কালান্তর নিউজ ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ বিভাগে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

তীব্র গরমের মধ্যে ময়মনসিংহ বিভাগজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার গ্রামীণ ও শহরাঞ্চলে দিনে-রাতে দফায় দফায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিভাগের কোনো কোনো এলাকায় প্রতিদিন ১০ থেকে সর্বোচ্চ ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি পর্যালোচনা করে জানা যায়, তীব্র তাপদাহে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের চাহিদা হঠাৎ কয়েকগুণ বেড়ে গেলেও জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় সরবরাহ পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ময়মনসিংহ গ্রিড সূত্রে জানা গেছে, বিভাগের জেলাগুলোতে সন্ধ্যার পিক সময়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ১ হাজার ৯১ থেকে ১ হাজার ১০০ মেগাওয়াট।

ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুরের পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, জেলার ১৫৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা পাচ্ছে মাত্র ৬৬ মেগাওয়াট। ফলে বাধ্য হয়ে ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে। একই অবস্থা জামালপুর ও শেরপুরের গ্রামীণ জনপদেও, যেখানে কোনো কোনো এলাকায় বিদ্যুৎ না থাকার সময়সীমা ১৮ ঘণ্টায় গিয়ে ঠেকছে।

দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসাসেবা এবং ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম। চরম ক্ষোভ প্রকাশ করে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নির্দিষ্ট শিডিউল প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০