কালান্তর নিউজ ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৬ সালের এসএসসি ফল প্রকাশ: গড় পাসের হার ৬২.২৫%, এবারও বাজিমাত করল ছাত্রীরা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পাসের হারে ছেলেদের তুলনায় বড় ব্যবধানে বাজিমাত করেছে ছাত্রীরা; ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন।

মন্ত্রী জানান, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

বোর্ডভিত্তিক পাসের চিত্র:

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২০ শতাংশ। সাধারণ ৯টি বোর্ডের মধ্যে ৭১.৬৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। অন্য বোর্ডগুলোর মধ্যে কুমিল্লায় ৬৫.৪২%, যশোরে ৬৬.২৭%, রাজশাহীতে ৬৩.৬৭%, বরিশালে ৬০.৩৫%, চট্টগ্রামে ৫৯.৪৮%, সিলেটে ৫৮.৩৩%, দিনাজপুরে ৫৮.০৫% এবং ময়মনসিংহে ৫৭.৩৯% শিক্ষার্থী পাস করেছে।

গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ হ্রাস:

গত বছর (২০২৫) সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। সেই তুলনায় এবার গড় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা উভয়ই উল্লেখযোগ্যভাবে কমেছে।

যেভাবে ফলাফল মিলছে:

শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd) ছাড়াও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন। এর জন্য যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC <Board Name> <Roll> 2026 লিখে পাঠাতে হচ্ছে ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে। এছাড়া নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও EIIN নম্বর দিয়ে সার্বিক ফলাফল সংগ্রহ করা যাচ্ছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয়েছিল মে মাসে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০