চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ভাবগাম্ভীর্যপূর্ণ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আল আকসা সরিষা মিল’। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট সড়কের হোসেন মার্কেটে মিলটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে সেরা মানের দেশি সরিষা সংগ্রহ করে শতভাগ কোল্ড প্রসেসে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত সরিষার তেল উৎপাদনের লক্ষ্য নিয়ে মিলটি স্থাপন করা হয়েছে। ২০২০ সালে ফেনীর ছাগলনাইয়ায় প্রথম কারখানা চালু করার সফলতার পর এবার বাণিজ্যিক শহর বারইয়ারহাটে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখা বা কারখানা চালু করা হলো।
‘আল আকসা সরিষা মিল’-এর পরিচালক আবদুল কাদের কিরন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “ভেজালমুক্ত পণ্য, সুস্থতার জন্য—এই মূলমন্ত্রকে ধারণ করে ‘আল আকসা সরিষা গোল্ড’ ব্র্যান্ড নামে বড় পরিসরে তেলের বাজারজাত শুরু করেছি। আমাদের উৎপাদিত তেল সম্পূর্ণ বিএসটিআই (BSTI) অনুমোদিত। বাজারে ভেজালমুক্ত তেল সরবরাহের মাধ্যমে ভোক্তাদের দীর্ঘমেয়াদী আস্থা অর্জন করাই আমাদের একমাত্র লক্ষ্য।” তিনি এলাকার সর্বস্তরের মানুষকে অন্তত একবার তাঁদের কোল্ড প্রসেস তেলের স্বাদ ও গুণগত মান যাচাই করার অনুরোধ জানান।
উদ্বোধনী মোনাজাতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, বারইয়ারহাটের স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতে নতুন এই বাণিজ্যিক প্রতিষ্ঠানের সফলতা, অগ্রগতি ও দেশবাসীর স্বাস্থ্যের নিরাপত্তার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।