কালান্তর নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার সয়াবিন তেলে ৬ ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত, মিলল বিইউপি’র গবেষণায়

দুধ ও চিনির পর এবার দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলের নমুনায়ও মারাত্মক ক্ষতিকর ছয় ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত করেছেন গবেষকেরা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পরিবেশবিজ্ঞান বিভাগের একদল গবেষক ঢাকার বিভিন্ন বাজার থেকে খোলা ও বোতলজাত সয়াবিন তেলের ৬০টি নমুনা সংগ্রহ করে এই গবেষণাটি পরিচালনা করেন।

আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ‘জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস’-এর মে ২০২৬ সংখ্যায় প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা সবকটি নমুনাতেই (১০০%) মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে প্রায় ৫৩ হাজার ৯২২টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে, যার মধ্যে ৮২.৫ শতাংশই ছিল সূক্ষ্ম তন্তু (ফাইবার) আকৃতির।

সয়াবিন তেলে শনাক্ত হওয়া ৬ ধরনের প্লাস্টিক পলিমার:

১. লো-ডেনসিটি পলিইথিলিন (LDPE): প্লাস্টিকের মোড়ক ও প্যাকেজিং সামগ্রী থেকে এই কণা তেলের সঙ্গে মিশতে পারে।

২. হাই-ডেনসিটি পলিইথিলিন (HDPE): প্লাস্টিকের বোতল, ক্যান ও তেলের ড্রাম তৈরিতে ব্যবহৃত এই পলিমার কণা সংরক্ষণের সময় তেলে প্রবেশ করতে পারে।

৩. পলিপ্রোপিলিন (PP): খাবারের পাত্র, পাইপ ও ঢাকনা থেকে উৎপাদনের সময় তেলে ছড়ায়।

৪. পলিইথিলিন টেরেফথালেট (PET): ভোজ্যতেলের স্বচ্ছ বোতল থেকে বোতলজাত তেলে এই পলিমার প্রবেশ করছে।

৫. পলিইউরেথেন (PU): কারখানার ফিল্টার, কোটিং ও যন্ত্রাংশ থেকে মেশা এই পলিমার ভোজ্যতেলে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে।

৬. নাইলন (পলিআমাইড): শিল্পযন্ত্রের অংশ ও সিনথেটিক ফিল্টার থেকে মেশা নাইলনের উপস্থিতি ভোজ্যতেলে এবারই প্রথম শনাক্ত করার দাবি গবেষকদের।

গবেষকেরা জানান, ব্র্যান্ডের বোতলজাত তেলের চেয়ে খোলা তেলের নমুনাতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। উৎপাদন, পরিশোধন, ফিল্টারিং, পরিবহন কিংবা প্যাকেজিংয়ের যেকোনো ধাপে এসব কণা যুক্ত হয়ে থাকতে পারে।

বিইউপি’র গবেষকেরা খাদ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়মিত তদারকি এবং তেল প্রক্রিয়াজাতকরণের প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণের জোর সুপারিশ করেছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০