নারায়ণগঞ্জ সংবাদদাতা, কালান্তর নিউজ
২৭ জুলাই ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফতুল্লায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, বিকেলে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর পর বিক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকের চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে এ দুর্ঘটনার প্রতিবাদে ও স্থায়ী সমাধানের লক্ষ্যে বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৬ জুলাই ২০২৬) দুপুরে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন লিংক রোড পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আবুল হোসেনের বাড়ি নরসিংদী সদর উপজেলার চক্ষু হাসপাতালের পেছনে, তাঁর বাবার নাম রজব আলী। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। ফতুল্লা স্টেডিয়ামের পাশে অবস্থিত একটি মাদকাসক্ত নিরাময় পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি থাকা ছেলে রাজিনকে দেখতে এসেছিলেন তিনি। ছেলেকে দেখে বাড়ি ফেরার উদ্দেশ্যে লিংক রোড পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পরই ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয়রা চালক রুমান মোল্লাকে (২৩) আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে।

এদিকে, মর্মান্তিক এই মৃত্যুর ঘটনার পর বিকেলে স্টেডিয়াম সংলগ্ন এলাকাটিতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০