দিনাজপুর জেলায় কর্মরত অসুস্থ সাতজন পুলিশ সদস্যের চিকিৎসা ব্যয় নির্বাহে মানবিক সহায়তার অংশ হিসেবে তাঁদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দিনাজপুর জেলা পুলিশ লাইন্সে অসুস্থ পুলিশ সদস্যদের হাতে অনুদানের এই অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেন জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদস্যদের শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পুলিশ কল্যাণ তহবিল থেকে এই অর্থ মঞ্জুর করা হয়। অনুদান প্রদানকালে পুলিশ সুপার অসুস্থ সদস্যদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের সদস্যরা দিনরাত জনগণের নিরাপত্তায় নিয়োজিত থাকেন। তাঁদের যেকোনো দুর্বিপাক বা অসুস্থতায় পাশে থাকা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব।”
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।