কালান্তর নিউজ ডেস্ক
২১ জুলাই ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

‘কে ওই শোনালো মোরে আযানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিলো কি সুমধুর…’— কালজয়ী ‘আযান’ কবিতার রচয়িতা মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৫১ সালের ২১ জুলাই ৯৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মহাকবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ’-এর উদ্যোগে আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় কবির সমাধিস্থল জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে তাঁর জীবন, কালজয়ী সাহিত্যকর্ম ও অবদানের ওপর স্মৃতিচারণ করা হবে।

১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহান কবি। ১৯০৪ সালে তাঁর রচিত বিখ্যাত অমর কাব্যগ্রন্থ ‘মহাশ্মশান’ প্রকাশের পর তিনি ‘মহাকবি’ উপাধিতে ভূষিত হন। মাত্র ১২ বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’ এবং পরবর্তীতে ‘অশ্রুমালা’, ‘কুসুম কানন’, ‘শিবমন্দির’ ও ‘মহরম শরীফ’-এর মতো মোট ১৩টি বাংলা কাব্যগ্রন্থ সাহিত্যপ্রেমীদের উপহার দিয়ে গেছেন তিনি।

মহাকবির স্মৃতি সংরক্ষণ নিয়ে স্থপতি ও স্মৃতি সংসদের সদস্যরা জানান, নবাবগঞ্জের ঐতিহাসিক আগলা পোস্ট অফিস এলাকায় একটি তোরণ/ফটক নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। দীর্ঘ ৮২ বছর ধরে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করা খাঁটি বাঙালি এই মহাকবির অবদান চিরস্মরণীয় রাখতে সাহিত্যপ্রেমীরা তাঁর অপ্রকাশিত পাণ্ডুলিপি উদ্ধার ও স্মৃতি সংরক্ষণের জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০