সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে গভীর রাতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিসংযোগ ও চুরি; নিঃস্ব দুই ব্যবসায়ী

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুপাইর গ্রামে গভীর রাতে এক ভয়াবহ ও নৃশংস ঘটনার শিকার হয়েছেন স্থানীয় দুই ব্যবসায়ী। শত্রুতার জের ধরে চুপাইর উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত ‘মায়ের দোয়া’ নামের একটি খাবার হোটেলে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে এবং পাশের একটি দোকানে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে ১৮ জুলাই শনিবার দিবাগত গভীর রাতে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান ও হোটেল বন্ধ করে নিজ নিজ বাড়ি ফিরেছিলেন ব্যবসায়ীরা। এরপর রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা চুপাইর উচ্চ বিদ্যালয়ের সামনের ওই এলাকায় হানা দেয়। তারা চরম শত্রুতা বশত ‘মায়ের দোয়া’ হোটেলে অগ্নিসংযোগ করে এবং পাশের দোকান থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

ভোর ৪টার দিকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে স্থানীয়রা টের পান। তাৎক্ষণিকভাবে শত শত মানুষ ছুটে এসে নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুনের তীব্রতায় হোটেলের ফ্রিজ, আসবাবপত্র, টেবিল, চেয়ার, রেক এবং রান্নার যাবতীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা গেছে। এছাড়া পাশের দোকান থেকে নগদ ৩০ থেকে ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আগুনে পুড়ে যাওয়া ‘মায়ের দোয়া’ হোটেলটির মূল মালিক আব্দুর রহিম শিকদার, তবে এটি ভাড়া নিয়ে চালাতেন চাঁনমিয়া শেখ নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী। এই হোটেলের আয়ের ওপরই চলত তার পুরো সংসার। কান্নাজড়িত কণ্ঠে চাঁনমিয়া শেখ বলেন, “সব শেষ হয়ে গেল। এই হোটেলের ওপরই আমার পুরো সংসার চলত। এখন আমি পরিবার নিয়ে কোথায় দাঁড়াব?”

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা না গেলেও, শত্রুতার জের ধরেই এমন নৃশংস ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ভুক্তভোগী ব্যবসায়ীরা এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের দাবি, এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশ্রুতি দিয়েও আইডি না দেওয়ায় অনলাইন পত্রিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন ৩১ জুলাই পর্যন্ত

জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতার আহ্বান

পানের প্রতীক দেখে চেনা যাবে মোহনপুরের ঐতিহ্য: জেলা প্রশাসক

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে নতুন মোড় এনে দেয়: কাজী সাইমুম

হাতীবান্ধায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; নিউজ ঠেকাতে সাংবাদিককে অর্থের প্রস্তাব!

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামে ২ যুবকের মাথা ন্যাড়া, দল ছাড়ার ঘোষণা!

বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

১০

কোটালীপাড়ায় ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আইসক্রিম ব্যবসায়ীর বাড়ি ও কারখানা ভাঙচুর, প্রাণনাশের হুমকি

১১

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১২

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

১৪

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত ‘আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার’

১৫

নাগেশ্বরীতে সালিশের মাধ্যমে জমির বিরোধ নিষ্পত্তি; পৈত্রিক জমি ফেরত পেলেন আবু সিদ্দিক

১৬

জগদল ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজীব শিকদার

১৭

নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই গোদাগাড়ীর ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার

১৮

বরগুনায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

১৯

বেলকুচিতে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের ডাক দিলেন এমপি আমিরুল ইসলাম খান

২০