মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে বৃক্ষরোপণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে কাঁঠাল, আম, নিমসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অতিথিরা নিজ হাতে চারা রোপণ করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করার পরামর্শ দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত তাপমাত্রা, বায়ুদূষণ ও পরিবেশের ভারসাম্যহীনতা দিন দিন বাড়ছে। এসব সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, বিদ্যালয় থেকেই শিশুদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে হবে। পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনে বৃক্ষরোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে উঠলে শিক্ষার্থীরাই ভবিষ্যতে পরিবেশ রক্ষার অগ্রসৈনিক হিসেবে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত চারজন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান। অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দিয়ে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের মাধ্যমে দেশের সুনাম অর্জনে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠান শেষে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার দায়িত্ব শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়কে আরও সবুজ ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০