সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য ফজলুল হক মিলন

চলতি এইচএসসি পরীক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দেওয়া নিশ্চিত করতে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন।

আজ সকাল ১১টায় তিনি এই পরীক্ষা কেন্দ্রটি আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে সংসদ সদস্য পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। এরপর তিনি পরীক্ষার্থীদের আসন, কেন্দ্রের সামগ্রিক পরিবেশ এবং সু-ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষসহ পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন পরীক্ষার হলগুলোতে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। তিনি কেন্দ্র সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি পরীক্ষা কক্ষে যেন পর্যাপ্ত আলো ও বাতাসের সুব্যবস্থা থাকে, যাতে তীব্র গরমে পরীক্ষার্থীদের কোনো কষ্ট না হয়। একই সাথে কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন হঠাৎ বিশেষভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে যেন মেডিকেল টিমের মাধ্যমে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়, সেই বিষয়েও তিনি বিশেষ পরামর্শ প্রদান করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফি হাবিবুল্লাহ, সরকারি শ্রমিক কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং কলেজের অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০