কালান্তর নিউজ ডেস্ক
৬ জুলাই ২০২৬, ১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবার আয়কর রিটার্ন দিলে ন্যূনতম কর ১ হাজার টাকা, অন্যদের ৫ হাজার

একটা গল্প দিয়েই শুরু করি। আজ থেকে প্রায় ৭/৮ বছর আগে একটা বইয়ে অসাধারণ একটা গল্প পড়েছিলাম। নিউইয়র্কে একবার এক আরব ধনাট্য মহিলা গেলেন। তিনি সেখানে চিকিৎসা করাবেন। বেশ কিছুদিন আগেই তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। মারাত্বক রোগ। যে একবার এই রোগে আক্রান্ত হয়, তার মৃত্যু নিশ্চিত। তিনি তারপরও আশার আলো দেখার জন্য নিউইয়র্কে গেলেন। ভর্তি হলেন প্রসিদ্ধ একটি হাসপাতালে। তিনি আরব মুসলিম ছিলেন।

চলতি অর্থবছরে প্রথমবার আয়কর রিটার্ন দেওয়া নতুন করদাতাদের জন্য ন্যূনতম করে বড় ধরনের ছাড় অব্যাহত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই মৌসুমে যাঁরা জীবনে প্রথমবার আয়কর রিটার্ন দেবেন, তাঁদের জন্য ন্যূনতম কর নির্ধারণ করা হয়েছে মাত্র এক হাজার টাকা। তবে পুরোনো বা অন্যান্য করদাতাদের ক্ষেত্রে এই ন্যূনতম করের পরিমাণ পাঁচ হাজার টাকা।

বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২৮ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) থাকলেও বছরে মাত্র ৪০ থেকে ৪২ লাখ মানুষ রিটার্ন দাখিল করেন। নতুন করদাতাদের রিটার্ন জমায় উৎসাহিত করতেই এনবিআর এই বিশেষ সুবিধা বহাল রেখেছে।

করমুক্ত আয়সীমা ও করের হার:

এ বছর থেকে বার্ষিক করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ, ৪ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হবে না। ৪ লাখ টাকার বেশি আয় হলে তবেই করযোগ্য হিসেবে গণ্য করা হবে। করমুক্ত আয়সীমা পরবর্তী আয়ের ওপর করের হার নিচে দেওয়া হলো:

প্রথম ৩ লাখ টাকার ওপর: ১০%

পরবর্তী ৪ লাখ টাকার ওপর: ১৫%

পরবর্তী ৫ লাখ টাকার ওপর: ২০%

পরবর্তী ২০ লাখ টাকার ওপর: ২৫%

অবশিষ্ট আয়ের ওপর: ৩০%

যেমন— কারও বার্ষিক আয় যদি ৪ লাখ ২০ হাজার টাকা হয়, তবে করমুক্ত সীমা বাদ দিয়ে বাকি ২০ হাজার টাকার ওপর ১০ শতাংশ হারে কর আসে ২ হাজার টাকা। কিন্তু নিয়ম অনুযায়ী পুরোনো করদাতাকে ন্যূনতম কর হিসেবে ৫ হাজার টাকাই দিতে হবে। তবে একই আয়ের ক্ষেত্রে নতুন করদাতা প্রথমবার রিটার্ন দিলে তাকে মাত্র ১ হাজার টাকা দিলেই চলবে।

সারা বছর দেওয়া যাবে রিটার্ন, থাকছে প্রণোদনা ও জরিমানার নিয়ম:

এবার থেকে করদাতারা সারা বছর জুড়েই অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। তবে কোন প্রান্তিকে (কোয়ার্টার) রিটার্ন জমা দিচ্ছেন, তার ওপর ভিত্তি করে করছাড় বা বাড়তি জরিমানা নির্ধারিত হবে:

প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর): এই সময়ে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকা (যেটি কম), সেই পরিমাণ টাকা করছাড় পাবেন।

দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর): এই সময়ে রিটার্ন দিলে কোনো করছাড় বা প্রণোদনা পাওয়া যাবে না; নির্ধারিত স্বাভাবিক করই দিতে হবে।

তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ): এই সময়ে রিটার্ন দিলে বিলম্বের কারণে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা (যেটি বেশি), সেই পরিমাণ টাকা জরিমানা বা বাড়তি দিতে হবে।

চতুর্থ প্রান্তিক (এপ্রিল-জুন): এই শেষ প্রান্তিকে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা (যেটি বেশি), সেই পরিমাণ টাকা বাড়তি গুনতে হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০