পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
৩ জুলাই ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘এক ইঞ্চি জায়গা কেন, একটা বালুকণার ওপরেও কাউকে পা রাখতে দেব না’— নেত্রকোনায় ডা. শফিকুর রহমান

“এই দেশ আপনার, আমার, আমাদের সকলের। এই দেশকে আমাদেরই সবদিক দিয়ে রক্ষা করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোনো কম্প্রমাইজ (আপস) সম্ভব নয়। এ দেশের এক ইঞ্চি জায়গা কেন, একটা বালুকণার উপরেও কাউকে পা রাখতে দেবো না। প্রয়োজনে বিজিবির পাশাপাশি আমরা সবাই দেশপ্রেম ও ঈমানী শক্তি নিয়ে পাশে দাঁড়িয়ে যাবো।”

আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে নেত্রকোনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

মাদক নিয়ন্ত্রণে নয়, নির্মূলে জোর দাবি:

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংসদে একটি বিল এনেছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয়, একেবারে নির্মূলের জোর দাবি জানাচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মানে হলো কিছুটা দাবিয়ে রাখা। আমরা তা চাই না, আমরা চাই সমাজ থেকে একে পুরোপুরি নির্মূল করতে। কারণ মাদক লালন করে সমাজকে নষ্ট করা হচ্ছে।”

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, “সংসদে সেদিন একজন সদস্য বলেছেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর এলাকা দিয়ে, উনি কি জানেন না কারা এর সাথে জড়িত? আমরা দেখতে চাই তার মন্ত্রণালয়ের দায়িত্বটা তিনি তাঁর নিজের বাড়ি থেকেই শুরু করবেন।”

সংসদে বাঘের গর্জনের হুশিয়ারি:

উন্নয়নের নামে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পকেট ভারী করার দিন শেষ বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বিরোধীদলীয় নেতা স্পষ্ট জানিয়ে দেন, বিরোধী দল সংসদে অন্ধের মতো বিরোধিতা করবে না, তবে সরকার দেশ বা জনস্বার্থবিরোধী কিছু করলে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থবিরোধী কাজ করলে সংসদে বাঘের গর্জন শোনা যাবে। দীর্ঘ এই আলোচনায় তিনি নেত্রকোনার স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার, কাজের সুবিধার্থে অর্থবছর পরিবর্তন, সীমান্ত হত্যা বন্ধ এবং মাদকের ভয়াবহতাসহ বিভিন্ন বিষয়ে সরকারের প্রতি কঠোর বার্তা প্রদান করেন।

উপস্থিত অতিথিবৃন্দ:

নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং নেত্রকোণা পৌর জামায়াতের নায়েবে আমীর আবুল হোসেন তালুকদার প্রমুখ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০