সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে সাইফুল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন: মাদক দ্বন্দ্বে খুন, গ্রেপ্তার ৩

গাজীপুরের কালীগঞ্জে মাদক নিয়ে বিরোধের জেরে সাইফুল ইসলাম (৪৯) নামের এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জেলা ডিবি পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর আজ বুধবার (২৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

নিহত সাইফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। এর আগে গত ২ জুন সকাল সাড়ে ৬টায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন উত্তরসোম এলাকার বেড়িবাঁধ সড়ক থেকে সাইফুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। পরদিন ৩ জুন এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিরা গ্রেপ্তার: মামলার পর পুলিশ ও ডিবি যৌথভাবে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং নিবিড় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— রেজাউল করিম (৫০), নাঈম মিয়া (২৫) এবং আবু তাহের (৩২)।

কলাবাগানে হত্যা, বেড়িবাঁধে লাশ গুম: পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত সাইফুল ইসলামের সঙ্গে গ্রেপ্তারকৃত রেজাউল করিমের মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে ঘটনার রাতে রেজাউল, নাঈম ও আবু তাহের পরিকল্পিতভাবে সাইফুলকে নদীর তীরবর্তী একটি কলাবাগান এলাকায় নিয়ে যান। সেখানে ২ জুন রাত আনুমানিক দেড়টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে সাইফুলকে হত্যা করা হয়। পরে অপরাধ লুকাতে মরদেহটি ঘটনাস্থল থেকে সরিয়ে বঙ্গবন্ধু বাজার সংলগ্ন বেড়িবাঁধের সড়কে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা।

আদালতে স্বীকারোক্তি ও তদন্তের অগ্রগতি:

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবু তাহের নামের এক আসামি ইতিমধ্যেই আদালতে হাজির হয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার ও জব্দ করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০