সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির সভা: যানজট উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন ও বাল্যবিয়ে রোধে কঠোর নির্দেশ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলায় শান্তি শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধ, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং বাজার এলাকার তীব্র যানজট নিরসনে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​আজ বুধবার (১৭ জুন) সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।

​যানজট নিরসন ও উচ্ছেদ অভিযান: সভায় জানানো হয়, উপজেলার মুকন্দগাঁতী বাসস্ট্যান্ড ও সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে স্থায়ী যানজটের সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসন বারবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ করলেও পরদিনই আবার টং দোকান বসানো হচ্ছে। এ বিষয়ে কঠোর নজরদারির সিদ্ধান্ত হয়।

​বাল্যবিয়ে ও মাদক নির্মূল: এলাকায় মাদক নির্মূলে তথ্য পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। পাশাপাশি বাল্যবিয়ে বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ে পড়ালে সংশ্লিষ্ট কাজীকে সরাসরি আইনের আওতায় আনা হবে।

​অবৈধ বালু উত্তোলনে কঠোর হুঁশিয়ারি: যমুনার নদী ভাঙন ঠেকাতে নানামুখী পদক্ষেপের মধ্যেই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। কারা এবং কখন বালু কাটছে—উপযুক্ত প্রমাণসহ তথ্য পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

​উপস্থিত ব্যক্তিবর্গ:

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, মুকন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগণ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০