কালান্তর নিউজ ডেস্ক
২৬ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩২ লাখ টাকার গরু কেনার ব্যাখ্যা দিলেন এ্যানির ছেলে: ‘সবগুলোই গরিবের হক’

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে গিয়ে এক সাথে ৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া তুমুল সমালোচনার ব্যাখ্যা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ছেলে সারিয়ান চৌধুরী। তিনি দাবি করেছেন, এই কেনাকাটা কোনো একক বিলাসিতা নয়, বরং এটি পারিবারিক ঐতিহ্য এবং এতিমখানার জন্য নিয়মিত উদ্যোগ।

আজ মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই ব্যাখ্যা দেন।

এতিমখানা ও পারিবারিক কোরবানির অংশ:

ফেসবুক পোস্টে বাবার সমালোচকদের কড়া জবাব দিয়ে সারিয়ান চৌধুরী লেখেন, “আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং উনার ভাইয়েরা পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য প্রতি বছর ৬/৭/৮টি গরু ক্রয় করেন। তার ধারাবাহিকতায় এ বছরও ওনারা ৬টি গরু ক্রয় করেছেন।”

সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ও ক্ষোভ:

মন্ত্রীপুত্র সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রচারণাকে ‘বট বাহিনীর মিথ্যাচার’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি পোস্টে প্রশ্ন তোলেন, “আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে? নাকি আমার বাবা কেবল মন্ত্রী হওয়ায় বট বাহিনীর এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হচ্ছেন?”

‘সবগুলো গরিবের হক’:

পোস্টের শেষ অংশে কোরবানির পশুর মাংস বিতরণের কথা উল্লেখ করে সারিয়ান লেখেন, “সবচেয়ে বড় কথা, সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।”

সম্প্রতি পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কোরবানির হাট থেকে এক সাথে ৩২ লাখ টাকার গরু কেনায় নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। মন্ত্রীর ছেলের এই প্রকাশ্য ব্যাখ্যার পর রাজনৈতিক ও সামাজিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০