জাতির জাগ্রত সৈনিক নির্ভীক সাংবাদিক
বিদ্রোহী কলমে লিখে যায় যারা দৈনিক।
সে-তো আঁধারে জ্বালে আলো,
সত্যের পথ দেখায়
অন্যায়ের প্রাচীর ভেঙে ন্যায়ের পথটি চেনায়।
ভয়কে তাঁরা করে জয়, মিথ্যাকে করো নাশ,
তাঁদের কলমেই লেখা হয় দেশের ইতিহাস।
কলম তোঁমার অস্ত্র হোক,
সত্য হোক আহ্বান,
জাগ্রত সাংবাদিক তোঁমরা,
জাতির গৌরব-প্রাণ