শীত-গরম, সুখ-দুঃখ—সবই আল্লাহর দান,
সদা-সর্বদা আল্লাহর স্মরণে, গাই তাঁরই গান।
প্রকৃতির এই রূপ দেখে অনুভবে কাব্য লিখি,
পাঠকের আনন্দের বার্তা কলমে এঁকে রাখি।
হেমন্তের ফোনে শীত বলে কানে কানে,
বাতাসের শীতল সুরে সুরে,
জানিয়ে দাও আগমনের খবর—
“আমি আসছি সকল জীব, পশু-পাখিরে!”
কুয়াশার টানে আমন ধানে, পাখির গানে গানে,
শীতের আগমনী সুর ছড়িয়ে পড়ে প্রাণে।
মানুষের হাতে হাতে পিঠা উৎসবের নীড়ে,
আনন্দের ঢেউ ওঠে আপনজনের ভিড়ে।
মোড়ানো চাদর, লেপ-তোশকের উষ্ণতার ঘরে,
আর ক-টা দিন পরেই শীত আসছে ধীরে ধীরে।
প্রকৃতির এই রূপ দেখে মন যায় আজ হারিয়ে,
শীতের বার্তা লিখি আমি কলমের কালি দিয়ে।