আসন্ন ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ও সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং ইভটিজিংমুক্ত একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণায় মাঠে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তরুণ ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব মনিরুজ্জামান পাটওয়ারী (মনির)।
তাঁর প্রার্থিতা ও রাজনৈতিক তৎপরতা নিয়ে এলাকার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে তৈরি হয়েছে দারুণ উদ্দীপনা।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমানে শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান এবং ৩নং ওয়ার্ডের সফল দুইবারের ইউপি সদস্য হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি শাহ মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হিসেবেও সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।
দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে দীর্ঘদিন কারাবরণ ও নানা দমন-পীড়নের মুখোমুখি হতে হয়েছে। দলের জন্য তাঁর এই দীর্ঘদিনের ত্যাগ, কারাবাস, মাঠপর্যায়ের সক্রিয় ভূমিকা এবং জনবান্ধব কর্মকাণ্ডের কারণে তিনি শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের আস্থার চূড়ান্ত জায়গা দখল করেছেন।
আসন্ন ইউনিয়ন নির্বাচন ও দলীয় মনোনয়ন ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের একটি বড় অংশের জোরালো সমর্থন রয়েছে তাঁর পক্ষে। সুদীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যেই এলাকার সাধারণ মানুষের মন জয় করেছেন ও করছেন।
এলাকার সাধারণ ভোটার ও তরুণ সমাজের প্রত্যাশা, স্বচ্ছতা, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাজপথে পরীক্ষিত এবং হাইপ্রোফাইল এই নেতার গুরুত্ব দল বিবেচনা করবে এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাঁর পক্ষেই রায় দেবে।