কালান্তর নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী নূর আহাম্মদ শরীফের সমর্থনে মতবিনিময় সভা, পাশে থাকার ঘোষণা এলাকাবাসীর

কুমিল্লা সদর উপজেলার ২ নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী নূর আহাম্মদ শরীফের সমর্থনে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নবাসীর উদ্যোগে প্রার্থীর নিজ বাড়িতে আয়োজিত এ সভায় বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

সভায় উপস্থিত এলাকাবাসী কাজী নূর আহাম্মদ শরীফের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন। এ সময় বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা, রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে ধরেন।

স্থানীয় বক্তারা দাবি করেন, বিগত ১৭ বছরে বিএনপির রাজনীতির প্রতি অবিচল থাকার কারণে কাজী নূর আহাম্মদ শরীফকে একাধিকবার রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়েছে।

তাঁদের ভাষ্য অনুযায়ী, তাঁকে পাঁচবার কারাবরণ করতে হয়েছে। এ ছাড়া চার থেকে পাঁচবার তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা আরও জানান, অতীতে দুইবার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। এবার দলমত নির্বিশেষে এলাকাবাসী তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সভায় বক্তারা বলেন, কাজী নূর আহাম্মদ শরীফ চেয়ারম্যান নির্বাচিত হলে উত্তর দুর্গাপুর ইউনিয়নের অবহেলিত মানুষের উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ এবং দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার সমাধানে কাজ করবেন বলে তাঁরা আশা করেন। পাশাপাশি মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে কাজী নূর আহাম্মদ শরীফ বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখ-দুঃখের সাথী। গত ১৭ বছরে আমার ওপর দিয়ে কী ধরনের ঝড়-ঝাপ্টা ও অমানবিক নির্যাতন গেছে, তা আপনারা নিজের চোখেই দেখেছেন। বিএনপিকে ভালোবেসেছি বলেই শত নির্যাতন, হামলা, লুটপাট ও মিথ্যা মামলার শিকার হয়েছি, কারাবরণ করেছি; কিন্তু কখনো মাথা নত করিনি বা দল ছেড়ে কোথাও যাইনি।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আগামী দিনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি নির্বাচনে অংশ নেব। আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, এই ঐক্যের শক্তি নিয়ে আমি নির্বাচনী মাঠে থাকব।”

নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের বরাদ্দের প্রতিটি টাকা জনকল্যাণ ও এলাকার উন্নয়নে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে সরকারি বরাদ্দের কোনো অর্থ ব্যবহার করবেন না। প্রয়োজনে নিজের উপার্জন থেকেও এলাকার উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে অর্থ ব্যয় করবেন।

সভায় উপস্থিত এলাকাবাসী আগামী দিনে তাঁর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেওয়া এবং নির্বাচনে তাঁকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং কাজী নূর আহাম্মদ শরীফের সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিরায় বাস-লরির সংঘর্ষে প্রাণ গেল মিরসরাইয়ের মেয়ে মাইশার, ৫ ঘণ্টা সড়ক-রেলপথ অবরোধ

১

সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব

২

উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী নূর আহাম্মদ শরীফের সমর্থনে মতবিনিময় সভা, পাশে থাকার ঘোষণা এলাকাবাসীর

৩

বজ্রপাতে মৃত্যু বলে প্রচার, সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন; গ্রেপ্তার ৬

৪

যশোরে আনোয়ার হোসেন বিপুলের সমর্থনে মশাল মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান

৫

‘বাজে অ্যাঙ্গেলে ছবি তুলবেন না’—কিশোরীর প্রতিবাদে প্রকাশ পেল সমাজের বিকৃত দৃষ্টিভঙ্গি

৬

খুলনায় ১০ মাসে ৭৫ খুন, রূপসায় নদী থেকে উদ্ধার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৭

চুলার আগুনের চেয়ে দামের আগুন বেশি! ২৯ দিনে ৪৭৫ টাকা বেড়ে রাজপথে এনসিপি

৮

বেকারত্ব ঘোচাতে ১২০ জনের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিলেন রাসিক প্রশাসক

৯

রাজশাহীতে মশক নিধন ও অ্যাসফাল্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১০

১৫ মাসের বেতন বকেয়া, ২৬৯ কর্মীকে অব্যাহতি: অভিযোগের মুখে খুলনার সিভিল সার্জন

১১

উজিরপুরে জরুরি রক্তের সংকট, রোগীকে নিজেই রক্ত দিলেন চিকিৎসক

১২

Golisimo: Frischer Wind oder riskantes Experiment?

১৩

প্লাস্টিকের কাছে হার মানছে বাঁশের শিল্প, বিলুপ্তির পথে কারিগরদের জীবন

১৪

নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার

১৫

যাচ্ছিস না কেন প্র্যাকটিসে?’ মা জানেন না, মেয়ে কেন ১৮ বছর বয়সে ক্রিকেট ছেড়েছিল

১৬

মামার আশ্রয়ে থেকে সেই মামার বাড়িই দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ ভাগিনার বিরুদ্ধে

১৭

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক; অক্ষত একই পরিবারের তিনজন

১৮

শ্যামনগরে থামছে না সড়ক দুর্ঘটনা, দেড় মাসের ব্যবধানে আবারও প্রাণ গেল বাসের ধাক্কায়

১৯

ছয়ফুল্লাকান্দিতে ১২০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

২০