কালান্তর নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচংয়ে মামার বাড়িতে বেড়াতে এসে সুস্ময় মিত্র (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ নভেম্বর) সকালে ভোলাচং নতুন বাজার সংলগ্ন নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুস্ময় মিত্র জনি মিত্রের ছেলে। সে প্রায় এক সপ্তাহ আগে মামার বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবার রাতে সুস্ময় তার দাদুর সঙ্গে ঘুমিয়েছিল। রবিবার সকালে ঘুম থেকে উঠে দাদু তাকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত দোকানে গিয়ে সুস্ময়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ১৩ বছর বয়সী কিশোরের এমন মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তবে এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্বজন ও এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘারপাড়ায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার

১

গার্মেন্টসে নতুন মজুরি বোর্ডকে স্বাগত, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি শ্রমিক জনতার দলের

২

নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’, শুরু হচ্ছে পাঁচ দিনের যৌথ মহড়া

৪

খুলনায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ, শিববাড়ি মোড়ে পথসভায় লাখো মানুষের ঢল — উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ*

৫

আট মামলার আসামি কলিন কে কুপিয়ে হত্যা

৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন, কারা আছেন এতে?

৭

খুতবায় শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব

৮

আজও মন টানে কলমেঃ রোজিনা খাতুন

৯

ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বন্ধ হচ্ছে প্যাসিফিক জিন্স, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক

১০

গাইবান্ধার ছেলে তামযীদের চমক ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম

১১

বাগেরহাটের কাঠের ঘর যাচ্ছে ইউরোপে, ১২০টির অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান

১২

ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজে পাস করেনি একজনও, পাসের হার শূন্য শতাংশ

১৩

খুলনার লংমার্চ থেকে ফেরার পথে সাতক্ষীরায় বাস খাদে, নিহত ১ ও আহত একাধিক

১৪

কারাগারে ৮০তম জন্মদিনেও অমলিন ‘বাকের ভাই’: কিংবদন্তি আসাদুজ্জামান নূরের জীবনের নতুন অধ্যায়

১৫

নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার দ্রুত বিচারের দাবি

১৬

যশোরে লংমার্চের বহরে সাদিক কায়েমকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, বসুন্দিয়ায় পথসভা

১৭

খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

১৮

নবীনগরে এইচএসসিতে পাসের হার মাত্র ৩৬.৯৫ শতাংশ, শূন্য পাস দুই কলেজে

১৯

এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করলেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তানজিম আল হামীম

২০