কালান্তর নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুতবায় শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শুক্রবার জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করার অভিযোগে মসজিদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করেন খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম। এ সময় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন তিনি। পরে তাঁর বক্তব্য নিয়ে আপত্তি ও সমালোচনা শুরু হলে মসজিদ কমিটি তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, খতিবের দায়িত্ব শুধু নামাজ পড়ানো নয়, সত্য কথা বলাও তাঁর দায়িত্বের অংশ। তাঁর বক্তব্যে কারও আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেত। এভাবে হঠাৎ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ঠিক হয়নি।

মসজিদের মুসল্লি কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে আলেম-ওলামাদের সম্পর্ক ভালো ছিল না। এ কারণে তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি ক্ষোভ থাকতে পারে। সেই প্রেক্ষাপটে খতিব এমন মন্তব্য করে থাকতে পারেন। তবে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মনে করেন তিনি।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। বিষয়ভিত্তিক আলোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে ওই মন্তব্য করেছিলেন। তাঁর অভিযোগ, মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রতিহিংসাবশত তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

তবে খতিবের এ অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া। তিনি বলেন, মসজিদের খতিব জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় মুসল্লিদের মধ্যে আপত্তি ওঠে এবং এ নিয়ে সমালোচনা হয়।

পরে মসজিদ কমিটির সদস্যদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি এককভাবে খতিবকে অব্যাহতি দিয়েছেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।

ময়মনসিংহ জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান বলেন, শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সঙ্গে আলেম-ওলামাদের বিভিন্ন বিষয়ে বিরোধ ছিল। এ কারণে তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে।

সেই প্রেক্ষাপটে আলোচনার সময় খতিব এমন মন্তব্য করে থাকতে পারেন। তবে এ বক্তব্যের কারণে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি না দিয়ে মসজিদ কমিটি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে পারত বলে মনে করেন তিনি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন, কারা আছেন এতে?

১

খুতবায় শেখ হাসিনাকে স্বৈরাচার বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব

২

আজও মন টানে কলমেঃ রোজিনা খাতুন

৩

ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বন্ধ হচ্ছে প্যাসিফিক জিন্স, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক

৪

গাইবান্ধার ছেলে তামযীদের চমক ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম

৫

বাগেরহাটের কাঠের ঘর যাচ্ছে ইউরোপে, ১২০টির অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান

৬

ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজে পাস করেনি একজনও, পাসের হার শূন্য শতাংশ

৭

খুলনার লংমার্চ থেকে ফেরার পথে সাতক্ষীরায় বাস খাদে, নিহত ১ ও আহত একাধিক

৮

কারাগারে ৮০তম জন্মদিনেও অমলিন ‘বাকের ভাই’: কিংবদন্তি আসাদুজ্জামান নূরের জীবনের নতুন অধ্যায়

৯

নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার দ্রুত বিচারের দাবি

১০

যশোরে লংমার্চের বহরে সাদিক কায়েমকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, বসুন্দিয়ায় পথসভা

১১

খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

১২

নবীনগরে এইচএসসিতে পাসের হার মাত্র ৩৬.৯৫ শতাংশ, শূন্য পাস দুই কলেজে

১৩

এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করলেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তানজিম আল হামীম

১৪

মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান

১৫

এইচএসসিতে অকৃতকার্য হয়ে মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু

১৬

এইচএসসিতে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পাসের হার ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ জন

১৭

এইচএসসি ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর ফের পরীক্ষা এক মাসে!

১৮

ফিরছে গ্রাম সরকার, বিএনপির ত্যাগীদের মূল্যায়নের ভাবনা

১৯

রংপুর-১ আসনে শিক্ষার আলোয় বড় জয়: দুই ভিন্ন উদ্যোগে বরাদ্দ মিললো ১ কোটি ৬৯ লাখ টাকা!

২০