কালান্তর নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজে পাস করেনি একজনও, পাসের হার শূন্য শতাংশ

এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে চরম হতাশাজনক চিত্র উঠে এসেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজে। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৫১ জন শিক্ষার্থীর মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৫১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে মানবিক বিভাগ থেকে ৫০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন পরীক্ষার্থী ছিল। তবে প্রকাশিত ফলাফলে দেখা যায়, কোনো বিভাগ থেকেই একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

এমন ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে হতাশা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, পাঠদানের মান, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এমন ফলাফলের প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের দুর্বলতা, পাঠদান পদ্ধতির সীমাবদ্ধতা, নিয়মিত ক্লাস পরিচালনা কিংবা প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা জরুরি।

এদিকে, প্রতিষ্ঠানটির শূন্য পাসের কারণ অনুসন্ধান, প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন হতাশাজনক ফলাফলের পুনরাবৃত্তি না ঘটে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও মন টানে কলমে ঃ রোজিনা খাতুন

১

ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বন্ধ হচ্ছে প্যাসিফিক জিন্স, কর্মহীন হচ্ছেন হাজারো শ্রমিক

২

গাইবান্ধার ছেলে তামযীদের চমক ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম

৩

বাগেরহাটের কাঠের ঘর যাচ্ছে ইউরোপে, ১২০টির অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান

৪

ভেড়ভেড়ি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজে পাস করেনি একজনও, পাসের হার শূন্য শতাংশ

৫

খুলনার লংমার্চ থেকে ফেরার পথে সাতক্ষীরায় বাস খাদে, নিহত ১ ও আহত একাধিক

৬

কারাগারে ৮০তম জন্মদিনেও অমলিন ‘বাকের ভাই’: কিংবদন্তি আসাদুজ্জামান নূরের জীবনের নতুন অধ্যায়

৭

নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার দ্রুত বিচারের দাবি

৮

যশোরে লংমার্চের বহরে সাদিক কায়েমকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, বসুন্দিয়ায় পথসভা

৯

খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

১০

নবীনগরে এইচএসসিতে পাসের হার মাত্র ৩৬.৯৫ শতাংশ, শূন্য পাস দুই কলেজে

১১

এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করলেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী তানজিম আল হামীম

১২

মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান

১৩

এইচএসসিতে অকৃতকার্য হয়ে মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু

১৪

এইচএসসিতে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পাসের হার ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ জন

১৫

এইচএসসি ফেল করা ৪ লাখ শিক্ষার্থীর ফের পরীক্ষা এক মাসে!

১৬

ফিরছে গ্রাম সরকার, বিএনপির ত্যাগীদের মূল্যায়নের ভাবনা

১৭

রংপুর-১ আসনে শিক্ষার আলোয় বড় জয়: দুই ভিন্ন উদ্যোগে বরাদ্দ মিললো ১ কোটি ৬৯ লাখ টাকা!

১৮

জন্মের শতবর্ষেও অচিহ্নিত ভাষাশহীদ রফিকের কবর, ৭৫ বছরেও মেলেনি স

১৯

খুলনার মজিদ সরণিতে সাইনবোর্ড চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

২০