কালান্তর নিউজ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাল্লায় জুমার নামাজের পর গ্রাম আদালতের সচেতনতামূলক লিফলেট বিতরণ

আইনগত সহায়তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে শাল্লা ডিগ্রি কলেজ জামে মসজিদে মুসল্লি, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।

শাল্লা উপজেলার গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম জানান, উপজেলার সাধারণ মানুষ যেন সহজে, স্বল্প খরচে ও কম সময়ে স্থানীয় ছোটখাটো বিরোধ এবং ঝগড়া-বিবাদ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে পারেন, সে বিষয়ে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় মুসল্লিদের হাতে গ্রাম আদালতের কার্যকারিতা, এখতিয়ার এবং সেবা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে তথ্যসংবলিত লিফলেট তুলে দেওয়া হয়।

লিফলেট বিতরণের আগে খুতবা শেষে মসজিদের খতিব মাওলানা মো. মুয়াজ্জম হোসেন উপস্থিত মুসল্লিদের উদ্দেশে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। তিনি জানান, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালিত হয়।

কালান্তর নিউজ

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় জুমার নামাজের পর গ্রাম আদালতের সচেতনতামূলক লিফলেট বিতরণ

১

কুষ্টিয়া পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের বিজয়ার শুভেচ্ছা বিনিময়

২

প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা

৩

কিশোরগঞ্জে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

৪

পাবনায় সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২

৫

বাঘারপাড়ায় লং মার্চ সফল করতে জামায়াতের ঝটিকা মিছিল

৬

জিতু হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

৭

দৌলতপুরে দখলদারদের খুঁটির জোর কোথায়? প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

৮

নিরাপদ সুন্দরবনের দাবিতে গাবুরায় বনজীবীদের বিক্ষোভ, ৫ দিনের কর্মসূচি ঘোষণা

৯

সিটি কর্পোরেশনে ই-রিকশার বৈধতা, লাগবে QR কোড, একজনের একটাই থাকবে – গেজেট প্রকাশ

১০

জুমুআর খুতবার সময় নামাজের বৈঠকের মতো বসা কি বাধ্যতামূলক?

১১

বেলকুচিতে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

১২

খুলনার রাজনীতির গিরগিটি – জাতীয় পার্টি থেকে এনসিপি, এনসিপি থেকে বহিষ্কার, শেষ ঠিকানা জনতার দল!

১৩

বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্ব, আত্মমর্যাদা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের অনন্য প্রতীক-ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ

১৪

স্কুলের পোশাকে হাতে আইসক্রিম, ছবির সেই ছোট্ট মেয়েটিই আজ ডা. জোবাইদা রহমান

১৫

পুরোনো সিনেমা হলের কোর্ট থেকে জাতীয় চ্যাম্পিয়নের মঞ্চে লিকা

১৬

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাসের আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

১৭

ছয় মাসের জন্য সুন্দরবনের পথে জেলেবহর, দস্যুমুক্ত হলেও আতঙ্ক কাটেনি।

১৮

এরশাদ শিকদারের ভয়াল দিনের পুনরাবৃত্তি খুলনায়, ফের ব্যবসা গুটিয়ে নওয়াপাড়ামুখী হওয়ার শঙ্কা

১৯

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

২০