নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (বিজিএ)।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএর অভিষেক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
প্রবীণদের কল্যাণে অবদান এবং তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, আলোকিত প্রবীণ সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মাহবুবুল হক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. আবু নাসের।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশনের (বিজিএ) মহাসচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁইয়া।