কালান্তর নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জে কিশোরগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুন্তাকিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা তাঁর অন্যতম লক্ষ্য। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কিশোরগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়োজক সূত্রে জানা যায়, এলাকার সাধারণ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং জনসাধারণের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের এ সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণ দিবসে নোবিপ্রবি উপাচার্যকে সংবর্ধনা

১

কিশোরগঞ্জে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

২

পাবনায় সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২

৩

বাঘারপাড়ায় লং মার্চ সফল করতে জামায়াতের ঝটিকা মিছিল

৪

জিতু হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

৫

দৌলতপুরে দখলদারদের খুঁটির জোর কোথায়? প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

৬

নিরাপদ সুন্দরবনের দাবিতে গাবুরায় বনজীবীদের বিক্ষোভ, ৫ দিনের কর্মসূচি ঘোষণা

৭

সিটি কর্পোরেশনে ই-রিকশার বৈধতা, লাগবে QR কোড, একজনের একটাই থাকবে – গেজেট প্রকাশ

৮

জুমুআর খুতবার সময় নামাজের বৈঠকের মতো বসা কি বাধ্যতামূলক?

৯

বেলকুচিতে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

১০

খুলনার রাজনীতির গিরগিটি – জাতীয় পার্টি থেকে এনসিপি, এনসিপি থেকে বহিষ্কার, শেষ ঠিকানা জনতার দল!

১১

বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্ব, আত্মমর্যাদা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের অনন্য প্রতীক-ইঞ্জি. কাজী সাইমুম সিরাজ

১২

স্কুলের পোশাকে হাতে আইসক্রিম, ছবির সেই ছোট্ট মেয়েটিই আজ ডা. জোবাইদা রহমান

১৩

পুরোনো সিনেমা হলের কোর্ট থেকে জাতীয় চ্যাম্পিয়নের মঞ্চে লিকা

১৪

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাসের আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

১৫

ছয় মাসের জন্য সুন্দরবনের পথে জেলেবহর, দস্যুমুক্ত হলেও আতঙ্ক কাটেনি।

১৬

এরশাদ শিকদারের ভয়াল দিনের পুনরাবৃত্তি খুলনায়, ফের ব্যবসা গুটিয়ে নওয়াপাড়ামুখী হওয়ার শঙ্কা

১৭

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

১৮

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে ৩৫০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

১৯

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় জেলে-বাওয়ালিদের মানববন্ধন

২০