আগামীকাল ১ নভেম্বর ২০২৬ তারিখে জামায়াতে ইসলামীর আহ্বানে দেশব্যাপী ঘোষিত লং মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর বাসুয়াড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. এরশাদ মোল্লার নেতৃত্বে ঘোষনগর বাগডাঙ্গা বাজার থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা আবু মোছা, জামায়াত নেতা ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা তবিবুর রহমান, বাসুয়াড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আনিচুর রহমান বিপ্লবসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলটি ঘোষনগর বাগডাঙ্গা বাজার থেকে শুরু হয়ে যশোর সদর উপজেলার ঘুনী বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।
এ সময় আগামীকাল ১ নভেম্বরের ঘোষিত লং মার্চ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের প্রতি অংশগ্রহণের আহ্বান জানান নেতারা।