কালান্তর নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শুরু হয়েছে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম।

প্রথম ধাপে উপজেলার তিনটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন ১৫ সদস্যের একটি দল। এ দলে রয়েছেন তিনজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী।

উপজেলার ঈশ্বরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড, উচাখিলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং বড়হিত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য এ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এর মাধ্যমে সম্ভাব্য উপকারভোগী পরিবারগুলোর তথ্য নথিভুক্ত করা এবং প্রকৃত নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকার বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের পরিচিতি ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। অন্যদিকে, সুপারভাইজাররা মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করছেন। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং যথাযথভাবে নথিভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ড কার্যক্রম ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের আশা, এ কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলো সহায়তা পাবে।

বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে যেসব পরিবার সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তাদের জন্য এ উদ্যোগ স্বস্তি বয়ে আনতে পারে।

তবে কর্মসূচির সুফল নিশ্চিত করতে তথ্য সংগ্রহের পাশাপাশি যাচাই-বাছাই ও উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। স্থানীয়দের প্রত্যাশা, কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাত ছাড়াই প্রকৃত যোগ্য পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সঠিক তথ্যের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন এবং নিয়মতান্ত্রিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা গেলে নিম্নআয়ের মানুষের আর্থিক চাপ কমানোর পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে এ উদ্যোগ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা বলেন, “ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলমান আছে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা ও স্বচ্ছতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা এ কর্মসূচির আওতায় আসতে পারেন।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের জন্য সুন্দরবনের পথে জেলেবহর, দস্যুমুক্ত হলেও আতঙ্ক কাটেনি।

১

এরশাদ শিকদারের ভয়াল দিনের পুনরাবৃত্তি খুলনায়, ফের ব্যবসা গুটিয়ে নওয়াপাড়ামুখী হওয়ার শঙ্কা

২

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, মাঠে ১৫ সদস্যের দল

৩

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে ৩৫০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

৪

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে গাবুরায় জেলে-বাওয়ালিদের মানববন্ধন

৫

কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

৬

খুলনায় তারেক রহমানের আগমন ঘিরে কেসিসি প্রশাসকের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ

৭

খুলনায় হাসপাতালের সামনে নো-পার্কিং অভিযান, প্রশ্ন – পার্কিং করবে কোথায়?

৮

বাঘারপাড়া বাসস্ট্যান্ডে ইজিবাইকের টোল আদায় নিয়ে প্রশ্ন, লেনদেনের বিরোধে মারামারির অভিযোগ

৯

মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ধ্বংস: না খেয়ে মরছে মানুষ, দায়ী জুলাই

১০

নবীনগরে ভাতুড়িয়া–সিনামাছি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১১

রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

১২

কে এই ব্রিগেডিয়ার শামীম কামাল? পিতা থেকে জনতার দল পর্যন্ত

১৩

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১৪

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

১৫

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

১৬

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

১৭

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

১৮

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

১৯

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

২০