কালান্তর! কালান্তর! জাগো এবার জনতা, ভাঙতে হবে অন্যায়ের দীর্ঘদিনের নীরবতা!
কালের পরে কাল যে আসে, বদলায় সমাজ, বদলায় কাল, শোষকেরা সিংহাসনে, শোষিতেরই চোখে জ্বলে বঞ্চনার আগুন লাল!
স্লোগান তোলো—
দেশটা কার? জনগণের! অধিকার কার? জনগণের! লুটপাট আর দুর্নীতি— বন্ধ করো, বন্ধ করো! জনতার ন্যায্য অধিকার নিশ্চিত করো, নিশ্চিত করো!
দেশের মানুষ কাঁদে আজ, প্রবাসীও ঘামে ভেজে, রক্ত-ঘামে গড়া সম্পদ কেন বঞ্চনার জালে মজে?
প্রবাসীর ঘামে দেশের চাকা, কৃষকের ঘামে সোনার ধান, শ্রমিক গড়ে অট্টালিকা— তবু কেন শূন্য পকেট, কেন অধিকার হয় ম্লান?
শ্রমের মর্যাদা চাই! ন্যায্য মজুরি চাই! দেশ-প্রবাসের মানুষের সমান অধিকার চাই!
কালান্তর মানে জাগরণ, কালান্তর মানে প্রতিবাদ, মিথ্যার বুকে সত্যের আঘাত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ!
কলম আমার থামবে না, সত্যের ভাষা হারবে না, জুলুম যত শক্তি দেখাক, ন্যায়ের কণ্ঠ মরবে না!
গর্জে ওঠো, জনতা— অন্যায়ের বিরুদ্ধে! দাঁড়িয়ে যাও, জনতা— সত্য ও ন্যায়ের পক্ষে!
কালান্তর! কালান্তর! পরিবর্তনের বজ্রধ্বনি, মানুষ জাগলে বদলায় যুগ, জাগরণেই মুক্তির বাণী!
মানুষ আগে, মানবতা আগে! ন্যায় প্রতিষ্ঠা হোক অনুরাগে! দেশ ও প্রবাস এক কাতারে— জনতার জয় হোক কালান্তরে!