চট্টগ্রাম উত্তর জেলায় প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা হিসেবে স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার ‘মেসার্স ছালেহ ইলেকট্রিক স্টোর’। প্রতিষ্ঠানটি বারইয়ারহাট পৌরসভার মসজিদ গলির মৌচাক সুপার মার্কেটে অবস্থিত।
শুক্রবার (১৬ অক্টোবর) কুমিল্লার গ্র্যান্ড দেশপ্রিয় কনভেনশন হলে প্রদীপ কোম্পানির উদ্যোগে আয়োজিত সেরা বিক্রেতাদের সম্মাননা প্রদান, প্রীতিভোজ ও আলোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রদীপ কোম্পানির চেয়ারম্যান শেখ শাহারিয়া মেসার্স ছালেহ ইলেকট্রিক স্টোরের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন মোর্শেদের হাতে এই পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মেসার্স ছালেহ ইলেকট্রিক স্টোরের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন মোর্শেদ বলেন, “চট্টগ্রাম উত্তর জেলায় প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক প্রচেষ্টা, ক্রেতাদের আস্থা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার প্রতিফলন। ক্রেতাদের মানসম্মত পণ্য ও ভালো সেবা দেওয়ার চেষ্টা সব সময় অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ব্যবসায়িক কার্যক্রম আরও এগিয়ে নিতে চাই।” তিনি প্রদীপ কোম্পানির কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও ক্রেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, বারইয়ারহাটের একটি প্রতিষ্ঠানের এমন জাতীয় পর্যায়ের স্বীকৃতি স্থানীয় ব্যবসায়ী মহলেও বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। এতে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পাবে এবং সেবার মানোন্নয়নে উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।