আব্দুল্লাহ আল মানছুর
১৬ এপ্রিল ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায়
অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকেই তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড এলাকার সড়ক অবরোধ করে রাখেন, দীর্ঘ ৩ ঘন্টা পর সেনাবাহিনীর, পুলিশ ও প্রশাসনের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের অবরোধে শহরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সরকারি বেসরকারি শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। কুমিল্লা নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর আরও শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিতে ওই এলাকায় জড়ো হয়েছিল

এ সময় শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ আর যানজটের কারণে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে। অবরোধের কারণে সৃষ্ট যানজট ইতোমধ্যে মহাখালী পর্যন্ত চলে গেছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, সড়কের অবস্থা খারাপ। যান চলাচল বন্ধ করে দিয়েছে কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীরা। চারদিকের সড়ক বন্ধ। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।

সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার সৈয়দ রেফাঈদ আবিদ বলেন, ছয় দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা বলেছি, তোমাদের মধ্য থেকে কয়েকজন চলো জেলা প্রশাসন কার্যালয়ে, শিক্ষা উপদেষ্টার কাছে তোমাদের দাবিগুলো পৌঁছে দিই। তারা রাজি হয়নি। দীর্ঘ ৩ ঘন্টা প্রচেষ্টার পর আমাদের প্রশাসনের দক্ষ সহায়তায় আমরা স্বাভাবিক করতে সক্ষম হই।

শিক্ষার্থীরা বলছেন, আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। এখন আমরা রাস্তা অবরোধ করেছি। দাবির ব্যাপারে কথা বলতে হলে আমাদের কাছে আসতে হবে। সচিবালয়ে কেউ যাবে না।

তাদের অবরোধের কারণে ঢাকা চট্টগ্রামে মহাসড়কে যানজট সীমাহীন আকার ধারণ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা; মক্কা-মিনার আকাশ-বাতাস ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত

ইসলামী ব্যাংকে বড় রদবদল: জুবায়দুর রহমানের পদত্যাগ, নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

রামিসা হত্যা মামলা: আসামি সোহেল ও স্ত্রীর পক্ষে লড়তে রাষ্ট্রীয় খরচে ‘স্টেট ডিফেন্স’ আইনজীবী নিয়োগ

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঈদের কেনাকাটা: ৫০ হাজার টাকার মধ্যে সেরা ৭টি স্মার্টফোন

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কমিশন গঠনসহ শায়খ আহমাদুল্লাহর একগুচ্ছ জরুরি প্রস্তাব

হামে প্রতিদিন গড় মৃত্যু ৭ জনের বেশি, ৫০০ ছাড়াল শিশু মৃত্যু

রামিসা হত্যা মামলা: সিআইডি’র ডিএনএ রিপোর্ট হস্তান্তর; রোববারই জমা হতে পারে চার্জশিট

বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার তহবিল

আজ টিভিতে যা দেখবেন: ঢাকা প্রিমিয়ার লিগ ও জার্মান কাপের ফাইনাল

১০

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’: উর্বী

১১

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা; ফেসবুকে ‘প্লিজ সেভ আস’ পোস্ট ভাইরাল

১২

ইতিহাসে প্রথম: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন আলেম মুফতি মুহিববুল্লা হিল বাকী

১৩

রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

১৪

পল্লবীতে শিশু হত্যা: ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন এখন সময়ের দাবি

১৫

ব্যাংক এশিয়ায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি; ‘ট্রেইনি অফিসার’ পদে আবেদনের সুযোগ

১৬

ঈদের ছুটিতে জবি শিক্ষার্থীদের উচ্ছ্বাস; আসন পেতে ১২ ঘণ্টা আগেই ক্যাম্পাসে ভিড়

১৭

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা; ভোক্তার স্বার্থ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস বিইআরসির

১৮

শিশু ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

১৯

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি: সিইসি এ এম এম নাসির উদ্দিন

২০