বাংলাদেশে সমকামিতার সাম্প্রতিক প্রসার ও বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জুবায়ের তামিম। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করে বলেন, সমকামিতার এই প্রসার দেশের বর্তমান ও আগামী প্রজন্মের জন্য একটি গুরুতর সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
জুবায়ের তামিম তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, যেহেতু দেশের শীর্ষ ইসলামী ও রাজনৈতিক ছাত্রসংগঠন—যেমন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং জাতীয়তাবাদী ছাত্রদল সমকামিতার বিরুদ্ধে অবস্থান রাখে, তাই জাতীয় স্বার্থে ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় সরকারের পাশাপাশি এসব ছাত্রসংগঠনেরও পারস্পরিক সমন্বয় ও গঠনমূলক উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, এই সামাজিক হুমকি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে আরও বেশি সচেতনতা সৃষ্টি এবং দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও সামাজিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং সামাজিক কাঠামোর সমন্বিত ভূমিকার ওপর জোর দেন তিনি।
জুবায়ের তামিমের মতে, রাজনৈতিক মতপার্থক্য কিংবা আদর্শগত ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থ, সামাজিক মূল্যবোধ এবং আগামীর বাংলাদেশ রক্ষার প্রশ্নে সরকার ও সংশ্লিষ্ট সকল রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলোর যৌথ ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।