পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, জমি বিরোধের সন্দেহ

নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘরে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ জুলাই ২০২৬) সকালে উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিম পাড়া) গ্রামের নিজ ঘর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহফুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন রোববার ভোর ৫টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে মাহফুলের ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করতেই বিছানায় সন্তানের রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন তিনি। তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির সঙ্গে নিহতের পরিবারের দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করে এবং আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০