মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা ও বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন এই বিশেষ কর্মসূচির আয়োজন করে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক গুরুত্বপুর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবেশ সংরক্ষণের নানাদিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামশিদ ইরাম খান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর সহকারী প্রকৌশলী মোজাফ্ফর হোসেন, রাখাল বুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল রহমান চৌধুরী ডিউক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি উজ্জ্বল হক প্রধান, বর্ধনকুঠি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম এবং সাফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান উল্লাস।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পরিবেশ সংরক্ষণে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একটি সবুজ, সুন্দর, বাসযোগ্য ও টেকসই পরিবেশ গড়ে তুলতে তাঁরা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জোর আহ্বান জানান।

উক্ত আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১০

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১১

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১২

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৩

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৪

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৫

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৬

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৭

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৮

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

১৯

নেত্রকোণায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা: সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয়

২০