কালান্তর নিউজ ডেস্ক
১৬ অগাস্ট ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন ঝাউতলা বাজারের চার প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১৬ আগস্ট ২০২৬) দুপুরে ঝাউতলা বাজার এলাকায় এই বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানসূত্রে জানা গেছে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ‘বিসমিল্লাহ ফার্মেসি’ ও ‘নাসির ফার্মেসি’কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে বিক্রয়পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘ইলিয়াস ব্রাদার্স’কে ৬ হাজার টাকা এবং অননুমোদিত পণ্যসামগ্রী বিক্রির অপরাধে ‘নুরূ সওদাগর জেনারেল স্টোর’কে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং মূল্য তালিকা না টাঙানোর মতো বেশ কিছু অনিয়ম পাওয়ার প্রমাণ মেলে।”

তিনি আরও জানান, অনিয়মের সত্যতা মেলায় চার প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এই ধরনের তদারকি ও তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০