কালান্তর নিউজ ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: উত্তরায় বাসচাপায় প্রাণ গেল দুই সাংবাদিকের

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন মোড় সংলগ্ন বিআরটি উড়াল সড়কের ঢালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল ইসলাম শাকিব এবং দৈনিক প্রাণের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রবিউল ইসলাম রাজু।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শাকিব ভোলার দৌলতখান উপজেলার কলেজ রোড এলাকার মৃত নুর ইসলামের ছেলে এবং তিনি উত্তরখানের মাজার এলাকায় থাকতেন। অন্যদিকে, রবিউল ইসলাম রাজু গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া মধ্যপাড়া গ্রামের শিহাব উদ্দিন মোল্লার ছেলে এবং তিনি উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, ভোররাতে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই সাংবাদিক মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ঘাতক চালক ও গাড়িটি শনাক্ত করার জন্য আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ জোর চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোররাতে পেশাগত কাজ বা ব্যক্তিগত প্রয়োজনে ফেরার পথে দুই তরুণ গণমাধ্যমকর্মীর এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে সংবাদপাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০