শহিদুল হক, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৭ অগাস্ট ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাড়াইল উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন, নতুন নেতৃত্বকে অভিনন্দন

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আওতাধীন তাড়াইল উপজেলা ছাত্র অধিকার পরিষদের ৬ মাস মেয়াদি আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ ইমন খান ও সাধারণ সম্পাদক মোঃ পায়েল চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত তাড়াইল উপজেলা কমিটিতে মোঃ শেখ ফাহিম সভাপতি, মোঃ ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক, মোঃ নীল মাহমুদ নাসিম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ শ্রাবণ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি বিজ্ঞপ্তিতে সংগঠনের বিভিন্ন বিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হয়।

এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ জাকিরুল ইসলাম বাকী বলেন, “তাড়াইল উপজেলা ছাত্র অধিকার পরিষদ আমার নিজের হাতে গড়ে তোলা একটি সংগঠন। অসংখ্য সহযোদ্ধার ভালোবাসা, ত্যাগ ও নিরলস শ্রমের ওপর দাঁড়িয়ে আজ এর শক্তিশালী ভিত্তি নির্মিত হয়েছে। ছাত্র সংগঠনটি আজ নতুন নেতৃত্বের হাতে এগিয়ে যাচ্ছে—এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বিশ্বাস করি, নবগঠিত কমিটি সংগঠনের মূল আদর্শ, শৃঙ্খলা ও ঐতিহ্য সমুন্নত রেখে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, যেকোনো বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং একটি সমৃদ্ধ ও আদর্শভিত্তিক ছাত্ররাজনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের স্বার্থে আমি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকব।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও প্রতিশ্রুতিশীল এই নতুন নেতৃত্বের মাধ্যমে তাড়াইল উপজেলায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০