আব্দুর রাজ্জাক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
৮ জুলাই ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে মসজিদে নামাজ পড়ানো নিয়ে ধাক্কাধাক্কি, অতঃপর তদন্ত ছাড়াই ‘মিথ্যা’ মামলার চার্জশিট!

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহাবাজ গ্রামে মসজিদে নামাজ পড়ানোকে কেন্দ্র করে দুই মুসল্লির মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে হয়রানিমূলক ‘মিথ্যা ও বানোয়াট’ মামলা দায়ের এবং কোনো প্রকার তদন্ত ছাড়াই আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী বাদীর বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দা ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়, গত বছরের ৬ নভেম্বর (২০২৫) বৃহস্পতিবার এশার ফরজ নামাজে ইমামতি করেন উত্তর শাহাবাজ গ্রামস্থ জামে মসজিদের হাফেজ মোঃ নুরুন্নবী মন্ডল (১৭)। সেদিন কোনো মুসল্লি আপত্তি না জানালেও, পরের দিন ৭ নভেম্বর জুমার নামাজ শেষে মোঃ সুরুজ্জামান মিয়া (৬৪) নামের এক মুসল্লি ওই নাবালক ইমামের যোগ্যতা নিয়ে আপত্তি তোলেন এবং গালমন্দ করেন। এ সময় ইমামের বাবা মোঃ আঃ রহমান ওরফে জনাব আলী (৫০) এর প্রতিবাদ করলে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও একপর্যায়ে মসজিদের ভেতরেই ধাক্কাধাক্কি শুরু হয়। পরে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দেওয়া হয়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরের সপ্তাহে বসার দিন ধার্য করা হলেও বাদী সুরুজ্জামান মিয়া অনুপস্থিত থাকেন। পরবর্তীতে বারবার তারিখ দিলেও তিনি কালক্ষেপণ করতে থাকেন। এরপর আকস্মিকভাবে গত ১৪ নভেম্বর সুন্দরগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে পেনাল কোডের ৩৪aligned ধারাসহ হত্যাচেষ্টা (৩০৭) ও অন্যান্য ধারায় একটি মামলা দায়ের করেন সুরুজ্জামান। মামলার সাক্ষী হিসেবেও তাঁর নিজের আপন লোকদের রাখা হয়। মামলায় জামিন নিতে গেলে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের ২ ও ৩ নং আসামি যথাক্রমে কায়েস মন্ডল ও কাওছার মন্ডলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন এবং বাকিদের জামিন দেন।

আসামিরা জেলে যাওয়ার পর পুনরায় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মসজিদ কমিটি বিষয়টি মীমাংসার প্রস্তাব দিলে বাদী তা বৃদ্ধাঙ্গুলি দেখান। উল্টো নিজের প্রভাব খাটিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তাকে (আইও) প্রভাবিত করে কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই চলতি বছরের ৩১ মার্চ (২০২৬) আদালতে চার্জশিট দাখিল করান। শুধু তাই নয়, বর্তমানে জামিনে থাকা আসামিদের প্রতিনিয়ত নানা রকম হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে ঘটনার সত্যতা যাচাই করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মোঃ ছামসুল আলম প্রামানিক, সহসভাপতি মোঃ আঃ ওয়াহাব, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন মন্ডল, মসজিদের ইমাম আঃ করিম ও উপস্থিত মুসল্লি মোঃ আঃ খালেক সত্যতা স্বীকার করে বলেন, “নামাজ পড়ানো নিয়ে ধাক্কাধাক্কির ঘটনাটি সত্য। তবে সুরুজ্জামান মিয়া মামলায় যে সকল ধারা এবং মারধরের বিবরণ দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও ভিত্তিহীন। সামাজিক মীমাংসা এড়াতে এবং আসামিদের হয়রানি করতেই এই মিথ্যা মামলা সাজানো হয়েছে।” বর্তমানে আসামিপক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০