রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অন্ধকার অধ্যায়ের সমাপ্তি: র‌্যাব-৬-এর কাছে ‘দুলাভাই বাহিনী’সহ ৪ দস্যু দলের ৫২ সদস্যের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত দস্যু দল ‘দুলাভাই বাহিনী’র নতুন রূপ ‘আফজাল বাহিনী’সহ সক্রিয় ৪টি দস্যু দলের প্রধান ও ৫২ জন সদস্য অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন। ৩১ আগস্ট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদের কাছে তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন।

অনুসন্ধানী সূত্রে জানা যায়, পূর্বে রবিউল ইসলামের নেতৃত্বাধীন ‘দুলাভাই বাহিনী’র দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন আফজাল হোসেন। গত জুনে কয়রা সংলগ্ন সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে রবিউল ইসলাম আটক হলে এবং এক সদস্য নিহত হলে বাহিনীর হাল ধরেন আফজাল।

দীর্ঘদিন ধরে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, মৌয়াল ও বাওয়ালিরা দস্যু বাহিনীর মুক্তিপণ ও চাঁদাবাজিতে তটস্থ ছিলেন। ৩ মাসের মৌসুমি নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন পুনরায় বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার ঠিক পূর্বমুহূর্তে এই বিশাল আত্মসমর্পণ স্থানীয় অর্থনীতি ও পর্যটনে নতুন আশা জাগাচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০