ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে মানুষ প্রবেশে নিষেধাজ্ঞা: নিরবধি প্রকৃতিতে বেড়েছে বাঘ-হরিণের স্বচ্ছন্দ বিচরণ

প্রতি বছর জুন থেকে আগস্ট—এই তিন মাস সুন্দরবনে পর্যটক, জেলে ও সাধারণ বনজীবীদের প্রবেশ বন্ধ থাকায় সুন্দরবনের প্রকৃতি যেন ফিরে পেয়েছে তার নিজস্ব রূপ। মানুষের কোলাহল ও নৌযানের বিকট শব্দ না থাকায় নিস্তব্ধ বনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর অবাধ ও নিরুপদ্রব বিচরণ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের নিরাপদ প্রজনন সুরক্ষায় প্রতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস সুন্দরবনে সব ধরনের পাস-পারমিট প্রদান বন্ধ থাকে। মানব হস্তক্ষেপহীন এই সময়ে হরিণ ও বাঘ অবাধে ঘুরে বেড়াতে পারছে এবং নদী-খালে মাছেরা নিরাপদে ডিম ছাড়ছে।

প্রবেশ নিষেধাজ্ঞার সুফল মিলতে শুরু করেছে হাতে-নাতে। বিগত জুলাই মাসেই সুন্দরবনের অন্তত পাঁচটি আলাদা এলাকায় ৮টি বাঘের দেখা পেয়েছেন বনকর্মীরা। ১৫ জুলাই বিকেলে সুন্দরবন রেঞ্জে একসঙ্গে তিনটি বাঘকে সাঁতরে নদী পার হতে দেখেন টহলরত বনরক্ষীরা। এছাড়া ২৪ জুলাই আন্ধারমানিক বন কার্যালয়ে এবং ২৬ জুলাই কচিখালী অভয়ারণ্য এলাকায় সাঁতার কেটে নদী পার হতে দেখা যায় বাঘকে, যার ভিডিও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

বন বিভাগের ২০২৪ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘ রয়েছে ১২৫টি এবং ২০২৩ সালের জরিপ অনুযায়ী হরিণ রয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৪টি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী জানান, বনে পাহারা জোরদার ও নজরদারি বাড়ানোর পাশাপাশি ফুট ট্রেইলের মাধ্যমে বিপুল পরিমাণ শিকারির ফাঁদ নিষ্ক্রিয় করা হয়েছে। শিকারমুক্ত নিরাপদ পরিবেশ পেয়ে হরিণ ও বাঘ উভয়েরই বিচরণ বেড়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম এ আজিজ বলেন, “দীর্ঘদিন বনের ওপর মানুষের চাপ বন্ধ থাকায় বাহ্যিক ও ইতিবাচক প্রভাব স্পষ্ট হচ্ছে। বনকে এভাবে নির্দিষ্ট সময় পর পর ‘রেস্ট’ বা বিশ্রাম দেওয়া বন্যপ্রাণীর বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০