মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
১২ জুলাই ২০২৬, ১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিরোমণির বিশিষ্ট সমাজসেবক খান গোলাম রসুলের ইন্তেকাল: পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

খুলনার ফুলতলা উপজেলার শিরোমণি পূর্বপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক খান গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (১১ জুলাই, ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে শিরোমণিস্থ নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

খান গোলাম রসুল দীর্ঘকাল ধরে এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তার মৃত্যুতে স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল শনিবার বাদ আছর শিরোমণি পূর্বপাড়া বায়তুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিরোমণি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন— খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান এবং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, খন্দকার আব্দুস শহীদ, প্রভাষক মোঃ মাসুম আলী, খান লিয়াকত আলী, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, কাজী আজাদুর রহমান হিরোক, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা, ইউপি সদস্য শেখ আল আমিন, সাবেক ইউপি সদস্য মোল্লা সোহরাব হোসেন, খন্দকার জাহিদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০