কালান্তর নিউজ ডেস্ক
৭ অগাস্ট ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিরাট কোহলিকে টপকে শীর্ষে শাহরুখ, ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ড

ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডের শীর্ষস্থান দখল করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

‘ক্রল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫’-এর প্রকাশিত সাম্প্রতিক তথ্যানুযায়ী, কিং খানের বর্তমান ব্র্যান্ড মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলারে।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪ সালে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে তার ব্র্যান্ড মূল্য বেড়েছে প্রায় ২২ শতাংশ। এর আগে ২০২৩ সালে এই মূল্য ছিল ১২ কোটি ৭ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে গত দুই বছরে তার ব্র্যান্ড মূল্য বেড়েছে অবিশ্বাস্য প্রায় ৪৭ শতাংশ। ২০২৪ সালের তালিকায় তিনি তৃতীয় অবস্থানে থাকলেও ২০২৫ সালে এক লাফে উঠে এসেছেন শীর্ষস্থানে।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে ভারতের শীর্ষ ২৫ জন সেলিব্রিটির সম্মিলিত ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারে।

শাহরুখের এই অভূতপূর্ব উত্থানের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে তার বৈচিত্র্যময় ব্র্যান্ড এনডোর্সমেন্ট। গত এক বছরে তিনি ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার এবং ক্যান্ডেরের মতো নতুন একাধিক নামি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। পাশাপাশি হুন্দাই, এলজি, মিন্ত্রা ও এয়ারবিএনবি-সহ বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের অংশীদারিত্বও বজায় রেখেছেন। ফলে অটোমোবাইল, প্রযুক্তি, ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইল খাতে তার বাণিজ্যিক উপস্থিতি দিন দিন আরও শক্তিশালী হয়েছে।

বিশ্লেষকদের মতে, অভিনয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের পাশাপাশি বিজ্ঞাপন ও আন্তর্জাতিক ব্র্যান্ডের জগতে শাহরুখের এই ধারাবাহিক সাফল্য তার বাজারমূল্য ও গ্লোবাল জনপ্রিয়তার অনন্য উদাহরণ।

উল্লেখ্য, কাজের ক্ষেত্রেও বর্তমানে তুমুল ব্যস্ত সময় পার করছেন ৫৮ বছর বয়সী এই তারকা। বর্তমানে তিনি তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়ে হিসেবে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁর কন্যা সুহানা খান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০