কালান্তর নিউজ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বলিউডে বড় চমক: এবার কি অক্ষয় কুমারের নায়িকা হচ্ছেন রুক্মিণী?

বেশ কিছু দিন ধরে বড়পর্দা থেকে দূরে থাকা টলিউড তারকা রুক্মিণী মৈত্র এবার বলিউডে বড় চমক দিতে যাচ্ছেন। গুঞ্জন উঠেছে, বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘শামুক’-এ দেখা যেতে পারে তাকে।

টলিউডে রুক্মিণীর শেষ কাজ ছিল ২০২৫ সালের ছবি ‘হাঁটি হাঁটি পা পা’। এরপর কিছুটা বিরতি শেষে আবারও আলোচনায় এলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সায়েন্স ফিকশন, অ্যাকশন ও সারভাইভাল থ্রিলার ঘরানার ‘শামুক’ সিনেমার নির্মাতাদের পছন্দের তালিকায় ওপরের দিকেই রয়েছে রুক্মিণীর নাম। ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রখর ব্যক্তিত্বের চরিত্রের জন্য তার সঙ্গে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে।

তবে এখন পর্যন্ত বিষয়টি চূড়ান্ত হয়নি বা চুক্তি সাক্ষর করা হয়নি। ফলে পর্দা কাঁপাতে অক্ষয়-রুক্মিণী জুটি বাস্তবে রূপ নেবে কি না, তা জানতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, ‘শামুক’ প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ এবং আসীন এ শাহ। দীর্ঘ ১২ বছর পর এ ছবির মাধ্যমে আবারও জুটি বাঁধছেন অক্ষয় কুমার ও বিপুল শাহ। ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালে।

এর আগে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন রুক্মিণী। এছাড়া ‘চ্যাম্প’, ‘বিনোদিনী’, ‘টেক্কা’ ও ‘বুমেরাং’-এর মতো ব্যবসাসফল টলিউড সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। অক্ষয়ের সাথে এ গুঞ্জন সত্যি হলে তা রুক্মিণীর ক্যারিয়ারে যুক্ত করবে নতুন এক মাইলফলক। (সূত্র: এই সময়)

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০