খালিদ খাইরুল, ভাঙ্গুড়া {পাবনা} প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবেশী গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর মো. আহম্মদ আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী স্কুলছাত্রীর প্রতিবেশী ও দূর সম্পর্কের আত্মীয় বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা যাচাই করে পুলিশ দ্রুত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করে।

মামলার বিবরণী থেকে জানা যায়, অভিযুক্ত আহম্মদ আলী প্রতিবেশী ও দূর সম্পর্কের আত্মীয় হওয়ার সুবাদে ভুক্তভোগী ছাত্রীদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২০২৫ সালের ২২ অক্টোবর প্রথমবার এবং সর্বশেষ চলতি বছরের ২ জুলাই দুপুরে অভিযুক্ত ব্যক্তি ওই স্কুলছাত্রীকে একা পেয়ে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন। লোকলজ্জা, তীব্র মানসিক আতঙ্ক এবং প্রাণনাশের ভয়ে ভুক্তভোগী কিশোরী দীর্ঘদিন বিষয়টি নিজের মনেই গোপন রাখে। পরবর্তীতে সে শারীরিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়লে, সম্প্রতি তার মা ও পরিবারের অন্য সদস্যদের কাছে পুরো বিষয়টি খুলে বলে। এরপর পারিবারিকভাবে আলোচনা করে ভুক্তভোগীর পরিবার আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়।

ভাঙ্গুড়া থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আহম্মদ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ভুক্তভোগী স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও বিজ্ঞ আদালতে জবানবন্দি গ্রহণসহ সব ধরনের প্রয়োজনীয় আইনি কার্যক্রম দ্রুততার সাথে চলমান রয়েছে।” বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০