গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রোক হচ্ছে অবৈধ মাদক ব্যবসায়ীদের সম্পদ: আতঙ্কে গোদাগাড়ীর ১৮৪ হেরোইন মাফিয়া!

মাদক ব্যবসা করে অবৈধভাবে অর্জিত সম্পদ নিয়ে এখন চরম আতঙ্কে পড়েছেন রাজশাহীর গোদাগাড়ীর শীর্ষ হেরোইন কারবারিরা। সম্প্রতি আদালতের নির্দেশে গোদাগাড়ীর শীর্ষ দুই মাদক কারবারির বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। এছাড়া আরও ২০ জনের ব্যাপারে তদন্ত চলছে এবং পর্যায়ক্রমে গোদাগাড়ীর ১৮৪ জন হেরোইন মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

কারাগারে থাকা গোদাগাড়ীর সবচেয়ে বড় মাদক কারবারি তারেক হোসেনের সম্পদ ক্রোক করার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে হেরোইন সিন্ডিকেটগুলোতে তোলপাড় চলছে। অনেকেই এখন নিজেদের অবৈধ সম্পদ লুকানোর পরিকল্পনা করছেন। তবে সম্পদ ক্রোক করার এই ঐতিহাসিক পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন বিশিষ্টজনেরা।

যেভাবে জালে আটকাচ্ছে অবৈধ সম্পদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের অবৈধ সম্পদ খুঁজে বের করতে কাজ চলছে। যাদের বৈধ আয়ের উৎস নেই অথচ বিপুল সম্পদ রয়েছে, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে আদালতে মিস পিটিশন মামলা দায়ের করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই আদালত সম্পদ ক্রোকের নির্দেশ দিচ্ছেন, যাতে এই সম্পদ বিক্রি বা হস্তান্তর করা না যায়।

আদালতের নির্দেশে ইতিমধ্যে সহড়াগাছি গ্রামের মাদক ব্যবসায়ী মো. আব্দুল্লাহ ও তার স্ত্রী সায়েরা বেগমের প্রায় ৩৭৪ শতাংশ জমি ক্রোক করে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে মাদারপুর মহল্লার শীর্ষ কারবারি তারেক হোসেনের ২৭ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১৯৯ শতাংশ জমি ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।

মণ খানেক হেরোইন পাচার ও কোটি কোটি টাকার বাণিজ্য

স্থানীয়রা জানান, তারেক হোসেন ভারত থেকে প্রতিমাসে মণ খানেক হেরোইন এনে দেশে সরবরাহ করতেন। গত বছরের এপ্রিলে যৌথ অভিযানে তার বাড়ি ও গরুর খামার থেকে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের সাড়ে ৬ কেজি হেরোইন এবং নগদ ১৩ লাখ টাকাসহ তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

একইভাবে সাগরপাড়া মহল্লার আরেক শীর্ষ মাদক কারবারি আবুল কালাম আজাদের প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদের তদন্ত চলছে। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। সম্প্রতি পুলিশি অভিযান জোরদার হওয়ায় সে পরিবারসহ লাপাত্তা।

প্রশাসনের কড়া হুঁশিয়ারি

গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন,

“ক্রোকাদেশ থাকা সম্পত্তি কোনোভাবেই বিক্রি বা হস্তান্তর করা যাবে না। আদালতের এই আদেশ আমরা কঠোরভাবে প্রতিপালন করছি।”

গোদাগাড়ী নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটির সভাপতি আইনজীবী সালাহউদ্দিন বিশ্বাস জানান, ক্রোকের খবরে মাদক ব্যবসায়ীরা এখন বেনামে সম্পদ সরানোর চেষ্টা করবে, প্রশাসনকে সেদিকে কড়া নজর রাখতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা উপপরিচালক মেহেদী হাসান বলেন,

“মাদক ব্যবসায়ীদের নিরুৎসাহিত করতেই এই ব্যবস্থা। গোদাগাড়ীর শীর্ষ ১৮৪ জন বড় হেরোইন কারবারির তালিকা আমাদের কাছে আছে। একে একে সবাইকে তদন্তের আওতায় আনা হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০