নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের চৌকস কর্মকর্তা মিজ্ সানজিদা চৌধুরী। গত ২৬ জুলাই (রোববার) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ২২ জুলাই ২০২৬ ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।
প্রশাসনিক ক্যাডারের দক্ষ ও প্রতিশ্রুতিশীল কর্মকর্তা মিজ্ সানজিদা চৌধুরী কেন্দুয়ায় যোগদানের পূর্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইতিপূর্বে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জনগণের প্রশংসা কুড়িয়েছেন।
পূর্ববর্তী কর্মস্থলগুলোতে তাঁর সততা, জনসেবামুখী দূরদর্শী মনোভাব ও প্রশাসনিক দক্ষতার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত হন। মিজ্ সানজিদা চৌধুরীর যোগদানে কেন্দুয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেবার মান নতুন মাত্রা পাবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা।