রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল, বাঁচানো গেল না 

পূজার দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, রাত ১১টা ৭ মিনিটে চেসি শেষনিশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায়।

গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর বাঘমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন চেসি। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

চেসি ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সংবাদমাধ্যম বণিক বার্তাকে তিনি বলেন, চেসিকে বাঁচাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে। এর বাইরে আরও কিছু করার সুযোগ থাকলে তাঁরা তা করতেন।

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য সবাইকে সাবধানে চলাফেরা করার এবং নিজেদের নিরাপত্তার প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দায়িত্ববোধের জায়গা থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং সর্বোচ্চ চেষ্টা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় প্রস্তুত।

চেসি ত্রিপুরার মৃত্যুর খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।

তাঁর সহপাঠী রবিউল আলম আবেগঘন এক পোস্টে লেখেন, “বোন আমার, আর কোনো দিন দেখা হবে না। এক করিডরে হাঁটা হবে না। ল্যাবে কাজ করা হবে না। পাহাড়ি খাবার খাওয়া হবে না। ভালো থাকিস ওপারে বোন আমার।”

আরেকজন শোক প্রকাশ করে লেখেন, চেসিকে বাঁচানোর আশায় যাঁরা অপেক্ষা করছিলেন, তাঁদের এই অপূরণীয় ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

চেসি ত্রিপুরার মৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০