কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শতখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা রেজা ঢালীর

আসন্ন ৪ নং শতখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল ইসলাম রেজা ঢালী একটি পূর্ণাঙ্গ ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি শতখালী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, উন্নত ও ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইশতেহার ঘোষণাকালে রেজা ঢালী বলেন, “ইউনিয়ন পরিষদ কেবল একটি প্রশাসনিক কার্যালয় নয়; এটি জনগণের সেবা, সুশাসন ও উন্নয়নের কেন্দ্রবিন্দু। জনগণের সুপবিত্র আমানত নিয়ে সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই।”

তিনি জানান, নির্বাচিত হলে জন্ম-মৃত্যু নিবন্ধন ও নাগরিক সনদপত্রসহ সকল সেবা অতিরিক্ত ফি ও হয়রানি ছাড়াই ডিজিটাল উপায়ে প্রদান করা হবে।

ঘোষিত ১০ দফা ইশতেহারের মূল বিষয়সমূহ:

যোগাযোগ ও অবকাঠামো: প্রতিটি ওয়ার্ডের মাটির রাস্তা পাকা/এইচবিবি করা এবং ড্রেনেজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন। প্রধান সড়কে সোলার লাইট স্থাপন।

শিক্ষা ও যুব উন্নয়ন: মেধাবী শিক্ষার্থীদের জন্য তহবিল গঠন এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন।

স্বাস্থ্যসেবা: কমিউনিটি ক্লিনিক শক্তিশালী করা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা।

সামাজিক নিরাপত্তা: বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বণ্টনে স্বজনপ্রীতি ও অনিয়ম পুরোপুরি বন্ধ করা।

কৃষি ও আইনশৃঙ্খলা: কৃষকদের সহায়তা নিশ্চিত করা এবং মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ।

এছাড়া গ্রাম আদালতকে নিরপেক্ষভাবে সক্রিয় করা এবং বছরে অন্তত দুইবার “জনতার মুখোমুখি চেয়ারম্যান” শীর্ষক উন্মুক্ত গণশুনানির প্রতিশ্রুতি দেন তিনি। সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই প্রার্থী বর্তমানে ইউনিয়নের সর্বত্র জোরদার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০