গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: জেলা প্রশাসক

রাজশাহীতে চলতি রোপা আমন মৌসুমে সারের কোনো সংকট নেই এবং জেলায় ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।

বর্তমানে জেলার বিভিন্ন গুদামে ২ হাজার ৪৬৯ মেট্রিক টন বা ৪৯ হাজার ৩৮০ বস্তা ইউরিয়া সার মজুত রয়েছে। জেলা প্রশাসক জানান, আমন ধানের প্রায় ৯০ শতাংশ রোপণ শেষ হওয়ায় নন-ইউরিয়া সারের চাহিদা কমে এসেছে, তবে উপরি প্রয়োগের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সারের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কৃষকদের চাহিদা বিবেচনায় অতিরিক্ত সারের বরাদ্দ চেয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ডিলাররা তাদের সেপ্টেম্বর মাসের নির্ধারিত বরাদ্দ উত্তোলন শুরু করতে পারবেন।

এদিকে বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকার ‘মেসার্স মোসলেম মোল্লা’ এবং পবা উপজেলার কাটাখালীর ‘মেসার্স নাহার এন্টারপ্রাইজ’-এর সারের গুদাম সরেজমিনে পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিলারদের প্রতিদিনের বিক্রয় হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি বিক্রি রুখতে ভ্রাম্যমাণ আদালত ও ভিজিল্যান্স টিমের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত অভিযানে ১ হাজার ২৯৩ বস্তা সার উদ্ধার ও তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০