গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক নির্মূল সভায় হাজির হওয়া সেই গডফাদার জাহাঙ্গীরের অঢেল সম্পদ, গ্রেপ্তারে ডিবির বিশেষ অভিযান

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শীর্ষ মাদক কারবারি ও হেরোইন-ইয়াবা মাফিয়া হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমকে যেকোনো মূল্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। নির্দেশনার পর শুক্রবার রাতে গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায় জাহাঙ্গীরের বিলাসবহুল বাড়িতে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. আব্দুস ছালামের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান এই মাদক সম্রাট।

গত ৩০ জুন (২০২৬) গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে’ একটি মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সেখানে মাদক সিন্ডিকেটের সদস্যদের নিয়ে প্রকাশ্যে হাজির হন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাবা নওশাদ আলীর ছেলে জাহাঙ্গীর। মাদক নির্মূলের সরকারি সভায় মাদক মাফিয়ার এমন উপস্থিতিতে এলাকায় তোলপাড় শুরু হয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

অনুসন্ধানে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক বিতর্কিত এমপি ওমর ফারুক চৌধুরীর ছত্রছায়ায় থেকে হেরোইন ও ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন জাহাঙ্গীর। সাবেক এই এমপির সাথে জাহাঙ্গীরের দহরম-মহরম এতটাই ছিল যে, এমপি দলবল নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে দাওয়াতও খেয়েছেন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জাহাঙ্গীর নিজেকে বর্তমান রাজনৈতিক ধারার সাথে মিলিয়ে আবারও প্রকাশ্যে আসেন। বর্তমানে তার বাবা নওশাদ আলী (সাবেক কাউন্সিলর) গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এলাকায় গুঞ্জন রয়েছে, জাহাঙ্গীর অথবা তার বাবা আগামীতে পৌর মেয়রের নির্বাচন করতে চান।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে গোদাগাড়ী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও যশোরের কোতোয়ালী থানায় ২০০৮ থেকে ২০২০ সালের মধ্যে অন্তত ৫টি মাদক মামলা এবং ১টি অস্ত্র মামলা রয়েছে। জাহাঙ্গীরের বাবা নওশাদ ও ভাই আলমগীর হোসেনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তারা তিনজনে মিলে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

জাহাঙ্গীর আলমের সম্পদের তালিকা যেকোনো সাধারণ মানুষকে রীতিমতো বিস্মিত করবে। মাদারপুরে প্রায় দুই বিঘা জমির ওপর ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন রাজকীয় প্রাসাদসম বাড়ি। মাদক ব্যবসা আড়াল করতে ৪ কোটি টাকা ব্যয়ে বানিয়েছেন গরু-মহিষের খামার। এছাড়া তার রয়েছে ৪ কোটি টাকা মূল্যের ৬টি ট্রাক, ৩টি ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি, রাজশাহী শহরের শিরোইল কলোনিতে সাড়ে ৭ কাঠা জমি ও বাড়ি এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রান্তিক আবাসিক এলাকায় ৬ কাঠার বাণিজ্যিক প্লট।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “জাহাঙ্গীর আলম থানার তালিকাভুক্ত ১ নম্বর মাদক ব্যবসায়ী। ডিআইজি স্যারের কড়া নির্দেশে সার্কেল এএসপির নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। সে বর্তমানে পলাতক থাকলেও তাকে ও তার সিন্ডিকেটকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে।” এছাড়া তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জনের দায়ে মানি লন্ডারিংয়ের অভিযোগও খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০